অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি বাড়ছে। এতে স্বাস্থ্য বিভাগে উদ্বেগ দেখা দিয়েছে। গত কয়েক দিনে অন্তত ১৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। তবে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলছে।ফরিদপুরেও প্রতিদিনই নতুন করে এক-দুজন শিশু জ্বর, ফুসকুড়ি ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
আক্রান্ত শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে এলে নিশ্চিতভাবে জানা যাবে, তারা হামে আক্রান্ত কিনা। পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, বর্তমানে ফরিদপুরের দুটি হাসপাতালে মোট ১৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। তিনি বলেন, হাম-রুবেলাসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম চালু থাকলেও এখনও কিছু শিশু টিকার আওতার বাইরে থেকে যাচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৯৫ শতাংশ শিশু টিকা পেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে এই হার ৮৪ শতাংশ। অর্থাৎ উল্লেখযোগ্য একটি অংশ এখনো ঝুঁকির মধ্যে রয়ে গেছে।
ডা. মাহমুদুল হাসান আরোও জানান,প্রতি বছর নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান থাকলেও গত ৬-৭ বছর ধরে বড় পরিসরে কোনো বিশেষ ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকাদান থেকে বাদ পড়েছে, তাদের ঝুঁকি থেকেই যাচ্ছে। এ অবস্থায় পুনরায় বিশেষ টিকাদান ক্যাম্প আয়োজন করা হলে সংক্রমণ প্রতিরোধে কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
জেলার সাধারণ মানুষের জনমতের ভিত্তিতে পাওয়া তথ্য অনুসারে অধিকাংশ মানুষ বলছেন, শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় আমাদের সবাইকে এখনই সচেতন হতে হবে। এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, বরং পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং গুজব না ছড়িয়ে সঠিক তথ্য অনুসরণ করাই আমাদের সবার দায়িত্ব।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments