বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বিশ্বসেরা গবেষক তালিকায় স্নান করে নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত(৭) শিক্ষক।
সম্প্রতি ২০২১ সালের গবেষণার উপর বিশ্বসেরা গবেষকদের নাম প্রকাশ করেছে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১,৮৪৯ জন স্থান পেয়েছেন।
এদিকে তালিকায় স্থান পাওয়া বশেমুরবিপ্রবি শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জাহিদুল ইসলাম সোহাগ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: নাজমুল হক, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মতিউর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুল মান্নান খান এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান।
এক সাক্ষাৎকারে কৃষি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম সোহাগ বলেন, আমি আমেরিকা, চায়না, জার্মানিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কৃষি বিষয়ে গবেষণা করে এসেছি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর্যাপ্ত সুবিধা না থাকায় দেশে বসে অনেকাংশে পিছিয়ে পরতে হচ্ছে। শীঘ্রই আমেরিকা গিয়ে আবারও গবেষণার কাজ শুরু করবেন বলে তিনি আরও জানান।
পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মতিউর রহমান বলেন, গবেষণার বিষয়টি আসলেই সময়সাপেক্ষ ও চর্চার বিষয়। একনিষ্ঠ ভাবে লেগে থাকতে হয়। আশাকরি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার মানোন্নয়ন হলে, এর প্রসার বাড়বে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন বিশ্বমানের গবেষণা করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করছি, এটি দেখে অন্যান্য শিক্ষক উৎসাহিত হবেন। একইসাথে এসময় তিনি বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্নান পাওয়া বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২১ অনুযায়ী ১২টি ক্যাটাগরিতে বিশ্বের মোট ১৩ হাজার ৫৩৪টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ ৮ হাজার ৬৭৫ জন গবেষকের তালিকা প্রকাশ করা হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments