স্টাফ রিপোর্টার: বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিরা সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
রোবাবর (১৯ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে আমরা আমরন অনশন কর্মসূচিতে যাচ্ছি। এচাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ ৫ শতাংশবাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্তকে আমার একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।
তিনি আরও বলেন, যখন ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারিদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন্ জারি করা হবে , তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেনি কার্যক্রমে ফিরে যাবো না।
এরআগে বিকলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষাভবন অভিমুখে 'ভূখা মিছিল' বের করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।দেড় ঘন্টা সময় মাজার মোড়ে অবস্থান করে তারা শহীদ মিনারে ফিরে যায়।
এদিকে শিক্ষক-কর্মচারীরদের আন্দোলনের মুখে বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিন্ম ২ হাজার টাকা বৃদ্ধি করেছে সরকার। রোববার সকালে অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্টাফ রিপোর্টার: খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করেছে।ফায়ার সার্ভ ...
স্টাফ রিপোর্টার: সরকারের ১০০ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সরকারের ১০ ...
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও বন উজাড়, একক ফসলভিত্তিক বাগান সম্প্রসারণ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের মতো মানবসৃষ্ট কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রম ...
সব মন্তব্য
No Comments