সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি লক্ষীরচর এলাকার আব্দুর রহমানের ছেলে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় তাকে গাজীপুরের মহানগর গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুর সাড়ে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব।
জানা যায়, গত শনিবার ( ৬ জুন) বেলা পোনে ১২টায় মিনিটে সদরের লক্ষীরচর ইউনিয়নের মধ্যর চর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ট্রাক চালক আব্দুল হক ও তার ভাতিজা সালামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হককে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ওসি মো. নাজমুস সাকিব এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এরপর থেকেই জামালপুর পুলিশ সুপার ফারহানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এর সহযোগীতায় সদর থানার ওসি মো. নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই আশিকুল ইসলাম জামালপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগর এলাকা থেকে ভাতিজা সালামকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর মহানগর এলাকা থেকে মামলার প্রধান আসামী সালামকে গ্রেফতার করেছে জামালপুর সদর পুলিশ। এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ শেষে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এদিকে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, ঘটনার ১০/১৫ দিন আগে দেশের বাইরে থেকে নিজের বাড়ীতে আসেন সালাম। গত ৬ জুন বাড়ির পাশের জমিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নিলে সালাম মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হকের ওপর হামলা করলে ঘটনাস্থলেই মারা যান। এরপর সালাম পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই জামালপুর পুলিশ আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। বুধবার সকালে গাজীপুর থেকে মামলার প্রধান আসামী সালামকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ টিম।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments