স্টাফ রিপোটার: মাহাত্ন লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবসে আলোচনা ও সাধুমেলার আয়োজন করা হয়েছে। ১৭ অক্টোবর বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল কবির লিটন। আলোচনার পর প্রথম পর্বে শিল্পী জীবন বাউল,মিতু মন্ডল ও শামিম বাউল পরিবেশন করেন একক সংগীত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয় ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে দুটি দলীয় সংগীত। ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন লতিফ শাহ, লাভলী দেব, অনিমা মুক্তি গমেজ এবং আরিফ বাউল এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে সিদ্দিকুর রহমান, বাউল গোলাম মোস্তফা, ইভা বাউল, বাউল ফারুক নুরী, বাউল রিতা মন্ডল, এবং বাউল জাহিদুল ইসলাম প্রমূখ। সমেবেত সংগীত পরিবেশনায় ছিলেন সমির বাউল, বাউল আয়নাল হক, ওমর আলী, লাভলী শেখ, বাউল গরীব মুক্তার, তানিয়া বাউল, সুবর্না রহমান হামজা, নাজিয়া বৃষ্টি, শ্রীকৃষ্ণ গোপাল, মো: সাহেদ আলী , সাইফুল ইসলাম শাহিন, করিম বাউল , লিনা খাতুন, রনি খান, মোতালেব হোসেন, বাউল মিরাজ শিকদার, নুরুল ইসলাম শেখ, সেন্টু গাজী , নয়ন সাধু এবং নান্নু বিশ্বস।
যন্ত্রশিল্পী ছিলেন দোতরা-বাবু , ঢোল-শহিদ, বাঁশি-ইমরান, তবলা- সুমন, পারকাশন- আলম, জিপসী- হোসেন চাল্লি , হারমোনিয়াম -আলম বয়াতী এবং বাংলা ঢোলে ছিলেন রুবেল। অনুষ্টানটির সমন্বয়কারী ছিলেন একাডেমির প্রোগ্রাম অফিসার মুহাম্মদ আনিসুর রহমান। সঞ্চালনা করেছেন আব্দুল্লাহ বিপ্লব।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments