স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক জনতার বার্তা সম্পাদক মো. হাবিবুর রহমান, জেনারেল ম্যানেজার প্রধান কার্যালয়ের এবি চক্রবর্তী ও দৈনিক জনতার জেনারেল ম্যানেজার বিশু কুমার দাস, বিজ্ঞাপন ম্যানেজার মোকলেছুর রহমান মারুফ এবং মো. তৈয়বুর রহমান অভি, আসমা আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা শাহানারা বেগম, মিলি আকতার, সীমা রানী ভৌমিক। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক জনতার প্রিন্ট ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেছেন, প্রিন্ট মিডিয়ার একজন কর্মঠ ও আদর্শবান সাংবাদিক হচ্ছেন আমাদের প্রিয় সাংবাদিক মো. সফিউল্লাহ্ মুন্সী। তার ৬০তম জন্মদিন পালনের মধ্য দিয়ে দৈনিক জনতা নতুনত্ব শুরু করেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।
দৈনিক জনতার বার্তা সম্পাদক মো. হাবিবুর রহমান বলেছেন, সাংবাদিক মো. সফিউল্লাহ্ মুন্সী নিঃসন্দেহে দেশের গণমাধ্যম জগতে একজন আলোকিত ও জনপ্রিয় মুখ। রোববার আমরা তার জন্মদিন পালন করতে পেরে আনন্দিত-উৎফুল্ল মনে করছি। সংবাদের নেশায় অবিরাম ছুটে চলা সাংবাদিক মো. সফিউল্লাহ্ মুন্সীর আগামী দিনগুলো আরও সুন্দর হোক। শুভ জন্মদিন মো. সফিউল্লাহ্ মুন্সী।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments