উজিরপুর প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের উজিরপুর মডেল থানা বরিশালে স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য জমিসহ নির্মিত গৃহ হস্তান্তর করা হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের প্রচেষ্টায় জমি ও ঘর পেলেন উপজেলার বড়াকোঠা গ্রামের নিলুফা বেগম লিলি। জানা যায়, হতদরিদ্র নিলুফা বেগম লিলি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। এদিকে জমিসহ ঘর পেয়ে ভিক্ষুক নিলুফা খুব খুশি। গত ১০ এপ্রিল নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকে উজিরপুর মডেল থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স চালু হয় এবং পরিচালনা করেন পুলিশের মহিলা উপ-পরিদর্শক শেফালী বেগম। বাংলাদেশ পুলিশের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশবাসী। এ ছাড়াও সরকারের অঙ্গীকার ভিক্ষুকমুক্ত ও গৃহহীন থাকবে না কেউ তা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভিক্ষুককে জমিসহ গৃহদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments