উজিরপুরের সাবেক ছাত্রদল সভাপতি লিখন গুরুতর অসুস্থ, দোয়া প্রার্থনা

প্রকাশ : 18 Sep 2026
উজিরপুরের সাবেক ছাত্রদল সভাপতি লিখন গুরুতর অসুস্থ, দোয়া প্রার্থনা

বরিশাল অফিস: বরিশাল জেলার উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান লিখন গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।


পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বুকে ব্যথা অনুভব করায় তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে ৪টি ব্লক ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তাকে ওপেন হার্ট সার্জারির জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মো. মনিরুজ্জামান লিখন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের সাবেক এজিএস এবং উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


তার পরিবারের পক্ষ থেকে দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সম্পর্কিত খবর

;