মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দর সংলগ্ন বানিশান্তা বাজারে নৌযান শ্রমিদের এক সভায় সরকারি গেজেট অনুযায়ি দুই বছরের এরিয়ারসহ বেতন দাবী করেছেন নৌযান শ্রমিকবৃন্দ। ২০ নভেম্বর বুধবার দুপুরে নৌযান শ্রমিক আব্দুল মান্নান ড্রাইভারের সভাপতিত্বে সভায় এ দাবী জানানো হয়।
বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় শ্রমিকরা বলেন সরকার নৌযান শ্রমিকদের জন্য একটি বেতন গেজেট প্রকাশ করেন। দীর্ঘ দুই বছর যাবত খুলনা নৌ পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও সরকার পক্ষ নৌযান শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সাথে বার বার বৈঠক করে সময় নিয়েছেন কিন্তু আজ পর্যন্ত গেজেট কার্যকর করে নাই। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আমরা নয় থেকে দশ হাজার টাকা বেতন দিয়ে চলতে পারিনা। তাই আমাদের দাবি দুই বছরের এরিয়ারসহ গেজেট অনুযায়ি বেতন প্রদান করতে হবে। অন্যথায় আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। এমতাবস্থায় নৌযানের মালামাল এর কোনো ক্ষতি হলে তার জন্য মালিক পক্ষ দায়ী থাকিবেন। নৌযান শ্রমিকরা আরো বলেন দাবি কার্যকর না হলে সর্বস্তরের নৌযান শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজীব মাষ্টার, মোঃ রুবেল মাষ্টার, মোঃ মাহবুবু, মনজু খান, রাজিু শেখ প্রমূখ।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments