স্টাফ রিপোর্টার: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত 'বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম: অনুসন্ধানী সাংবাদিকতা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনুসন্ধানী রিপোর্টিং গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়ামক ভূমিকা রাখতে পারে। জুলাই-আগস্ট বিপ্লবোত্তর কালে অনুসন্ধানী রিপোর্টিং গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়ামক ভূমিকা রাখতে পারে। অনুসন্ধানী সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে সংবাদের উৎস বারংবার পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। প্রতিনিয়ত আমরা শিখছি আর শেখার কোনো বিকল্প নেই। প্রচুর পড়াশোনা করতে হবে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র আরো প্রসারিত হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। নতুন সময়ের সংবাদ চর্চায় গবেষণামূলক প্রতিবেদন তৈরিতে সংবাদকর্মীদের প্রশিক্ষণ গ্রহণের ওপর জোর দেন তিনি।
জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক মীর মাশরুর জামান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, অনুসন্ধানী রিপোর্টিং জনগণের ক্ষমতায়নকেই ত্বরান্বিত করে। তিনি দেশের ইতিবাচক পরিবর্তন আনতে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের দেশে-বিদেশে প্রশিক্ষণের আয়োজনের আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন, ডিআরইউর কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, এনআইএমসির পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হক প্রমুখ। ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মারুফ নওয়াজের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় গণমাধ্যমের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments