রংপুর্ অফিস: ‘আনন্দময় শৈশব চাই সুখি সুন্দর বাংলাদেশে’ এই শ্লোগনকে ধারণ করে শিশু সংগঠন দিনাজপুর খেলাঘর আসরের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে খেলাঘর দিনাজপুর জেলা শাখার আগামি দুই বছরের জন্য অধ্যাপক জলিল আহমেদকে সভাপতি ও প্রমথেশ শীলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি মনোনীত করা হয়।
১৫ জানুয়ারী রবিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বর্ষীয়ান রাজনীতিক কমরেড মোহাম্মদ আলতাফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ রুনু আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর খেলাঘর আসরের সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর আলোচনাসভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
আলোচনাপর্বে বক্তব্য রাখেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, কেন্দ্রিয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল মতিন সৈকত, উদীচী কেন্দ্রিয় কমিটির সভাপতিমণ্ডলির সদস্য রেজাউর রহমান রেজু, দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, রাজনীতিক অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, শ্রীদাম দাস, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. শিলাদিত্য শীল, ফুলবাড়ি কয়লাখনিবিরোধী আন্দোলনের সংগঠক নুরুজ্জামান, বিরগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার সেন, শ্রমিক আন্দোলনের সংগঠক এসএম চন্দন, সাবেক ছাত্রনেতা নুপুর সরকার প্রমুখ।
দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাঘরের সংগঠক প্রমথেশ শীল।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলতাফ হোসাইন বলেন, "সমাজে বিদ্যমান বৈষম্য উচ্ছেদ করা কঠিন কাজ। এই কাজটি সফল করতে সচেতন সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে ওঠা খুব জরুরি। আর এ কাজটি সম্পন্ন করতে খেলাঘর শক্তিশালী ও সক্রিয় ভূমিকা রাখছে।
আলোচনায় অন্য বক্তারা সম্প্রদায়িকতা-শোষণ-অনাচার-বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সুখি বাংলাদেশ গড়ে তুলতে খেলাঘর আসরকে সক্রিয়ভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মাহবুবা বেগম রাণী,গোপাল চন্দ্র রায়, নুরুল মতিন সৈকত, সম্পাদকমণ্ডলির সদস্য মুক্তা মাহবুব, স্বপ্না রায়, নুপুর সরকার, শৈশব রাজু, সদস্য ডা. শিলাদিত্য শীল, সনৎ চক্রবর্তী লিটু, সুদীপ্ত সাহা, কৃষ্ণ চন্দ্র বর্মণ, মো. নাদিম, সোহানা জেমি, আদৃতা হাবিব শৈলী এবং মুবতাসিন ফুয়াদ ধ্রুব। উপদেষ্টামণ্ডলির সদস্যরা হলেন মোহাম্মদ আলতাফ হোসাইন, চিত্ত ঘোষ, রেজাউর রহমান রেজু, অধ্যাপক ড. মারুফা বেগম ফেন্সি, আরতি শাহ রয় এবং নুরুজ্জামান। কমিটির বাকি দুই সদস্য পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments