ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ জায়গা বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পরিবারের সংঘর্ষে আকতার মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। নিহত আকতার মিয়া উপজেলার গুনিয়াউকের মৃত খুরশেদ আলীর ছেলে। আহতদের মধ্যে, ফুলতারা (২৫), নূর আলম (৫০), সালমা (৩৫), আরশা (২১), নুশরাত (০৩), সুফিয়ান (১০), বকুল (২৫), সাজ্জাদ (২৭) ও দুলাল মিয়া (৩৭) নাম পাওয়া গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, চাচাতো ভাই দুলাল মিয়ার সঙ্গে আকতারের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার রাতে বাকবিত-া থেকে দুই পরিবারের সদস্যরা দা-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরিবারের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়াসহ ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গণমাধ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ ...
সব মন্তব্য
No Comments