সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) তানোর : রাজশাহীর তানোর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নবগঠিত বৃহৎ সংগঠন তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে তানোরের মূল ধারার তিন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় তানোর পৌরসদরের বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রেসক্লাব ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি সাইদ সাজু। এতে স্বাগত বক্তব্য রাখেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি বকুল হোসেন, তানোর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি ইমরান হোসাইন, তানোর প্রেসক্লাবের নিবাহী সদস্য ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সহসভাপতি টিপু সুলতান, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের সাংগঠনিক সম্পাদক সারুয়ার হোসেন প্রমুখ।
উপস্থিত বক্তারা তানোর সাংবাদিক কল্যাণ তহবিলের নানামূখী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং তা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments