স্টাফ রিপোর্টার: পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে ২-১ গোলে হারিয়ে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। আর তাতেই বেঁচে থাকল লাল-সবুজের মেয়েদের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন। বুধবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে এই জয় তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচের ২৩ মিনিটে গিতা রানার গোলে এগিয়ে যায় নেপাল। ৩৮ মিনিটে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়াচ্ছে, তখনই এলো জয়সূচক গোল। ৯০+৩ মিনিটে বদলি হিসেবে নামা সাগরিকার গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
এ নিয়ে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ আসরে টানা দুবার শিরোপা জিতেছিল সাবিনা খাতুনের দল। দুবারই ফাইনালে প্রতিপক্ষ ছিল নেপাল। এবারও শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে সেই নেপালকেই হারাল বাংলাদেশ।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত অথবা ভুটান। আগামী শুক্রবার হবে টুর্নামেন্টের ফাইনাল।
গোয়ার ভ্যাপসা গরম আর গ্যালারিতে নেপালি দর্শকদের চাপের মধ্যেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৪ সালেও একই ভেন্যুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা।
টানা তৃতীয় শিরোপার হাতছানি এখন বাংলাদেশের সামনে। গত দুই আসরের মতো এবারও অপরাজিত থেকে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments