স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের আয়োজনে আজ ৪ মার্চ জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’। কুমিং ন্যাশনাল সং এন্ড ডান্স থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডমির পরিবেশনায় মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পরিবেশিত হয়। চীন থেকে আগত ২৬ শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান। এ আয়োজনে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন, সিনিয়র কর্ণেল অব ডিফেন্স এটাচ ডিউ জিনশেং, কমার্শিয়াল কাউন্সেলর মি. সং ইয়াং, পলিটিক্যাল কাউন্সিলর মি. ওয়াং ঝিহং এবং কালচারাল কাউন্সিলর মি. ইয়ু লিওয়েন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবুল মনসুর, মি. সাব্বির আহমদ চৌধুরী , সচিব (পশ্চিম), পররাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই চীনের শিল্পী ইয়াংঝো, ‘ব্লেজিং বা আশীর্বাদ’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন। ‘সং অব হর্স হার্ডিং বা অশ্ব পালনের গান’ শিরোনামে সংগীত পরিবেশন করে বিলুডা। এরপরে জনাব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘রোহিঙ্গানামা’, দলীয় নৃত্য এবং বিশেষ এ্যাক্রোবেটিক শো পরিবেশিত হয়। দলীয় নৃত্য ‘রেড ফিশ’ নিয়ে আসে চীনের শিল্পীরা। চীনের শিল্পী জু ঝোওটিং এর পরিবেশনায় নৃত্য ‘হর্স রেইসিং বা ঘোড়দৌড়’। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় হয় ‘ক্যাপ ডান্স’। মেহরাজ হক তুষার এর নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় ‘আমার পরিচয়’। চীনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল নিয়ে আসে ‘রিং ডান্স’। ‘কালারফুল ইউনান বা রঙিন ইউনান’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন ইয়াং ইয়াং, বিলুডা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীদের পরিবেশনা ‘সহজ মানুষ’ ভাবনা ও পরিকল্পনায় লিয়াকত আলী লাকী। ‘ক্যামেলিয়া স্লোক বা ক্যামেলিয়া ভার্স’ শিরোনামে সবশেষ চীনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। পরে অতিথি শিল্পীদের উত্তরীয় প্রদানের মা্ধ্যমে শেষ হয় ‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’এর আয়োজন।
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
সব মন্তব্য
No Comments