স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকার পতনের একদফা দাবিতে ডাকা বিএনপিসহ বিরোধীদল গুলোর ডাকা ৬ষ্ঠ দফা অবরোধ কর্মসূচীর প্রথম দিনে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খন্ড খন্ড মিছিল করেছে।
মহানগর দক্ষিণের কামরাংগীরচর, খিলগাঁও, শাহবাগ, ডেমরা থানাসহ সকল থানায় অবরোধের সমর্থনে এসব মিছিল বের করলে বিভিন্নস্থানে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন আহত এবং কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার হয়।
কামরাংগীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে কামরাঙ্গীচর ঢালে মিছিল বের করে।
শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীরর বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে।
খিলগাঁও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খিলগাঁও ফ্লাই ওভারের নিচের মেইন সড়কে মিছিল বের করে।
ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডেমরা চৌরাস্তা মোড়ে মিছিল বের করে এবং বিভিন্নস্থানে পিকেটিং করে।
রাজধানীর লালবাগ কাঁচাবাজার মোড় এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে থানা যুবদলের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডি, বিজয়নগর ও খিলগাঁওয়ে মিছিল বের করে।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ নগরীর খিলগাঁও জোনে অবরোধের সমর্থনে রেলগেট এলাকায় মিছিল করে।
শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ অবরোধের সমর্থনে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করেছে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments