আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের আমাজন বনভূমি নিধনে ২০২২ সালের প্রথম ছয় মাসে এ রেকর্ড সৃষ্টি হয়। শুক্রবার আইএনপিই জাতীয় মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
ওই সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট ৩,৭৫০ বর্গ কিলোমিটার বনভূমি হারিয়েছে।
২০১৬ সালের পর ছয় মাসের এই মেয়াদে সেখানে এটি ছিল সবচেয়ে বড় ধরনের বনভূমি নিধন।
আগের বছর সর্বোচ্চ ৩,৬০৫ কিলোমিটার বনভূমি উজাড় হওয়ার ঘটনা ঘটেছিল। নতুন এই সংখ্যার সাথে জুনের শেষ ছয়দিনের বনভূমি নিধনের পরিমাণ যোগ করা হয়নি।
এ বছরের জুনে বিগত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেখানে দাবানলের ঘটনা ঘটে।
এদিকে জানুয়ারি , ফেব্রুয়ারি ও এপ্রিলে বনভূমি নিধনের মাসিক রেকর্ড ভঙ্গ হতে দেখা যায়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাধারনত দাবানলের ঘটনা অন্যান্য মাসের তুলনায় কম ঘটে থাকে।
আইএনপিই’র স্যাটেলাইট গত মাসে আমাজন বনভূমিতে আড়াই হাজারেরও বেশি অগ্নিকা-ের ঘটনা সনাক্ত করে। ২০০৭ সালের জুনের রেকর্ডের পর এ সংখ্যা সর্বোচ্চ এবং ২০২১ সালের জুনের চেয়ে ১১ শতাংশ বেশি।
এদিকে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত আমাজনে সাড়ে সাত হাজারের বেশি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০২১ সালের তুলনায় তা ১৭ শতাংশ বেশি এবং ২০১০ সালের পর এটি সর্বোচ্চ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments