কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চলন্ত বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুর উপরে মাঝ পয়েন্টে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। সাথে থাকা একটি জাতীয় পরিচয়পত্রে তার নাম ফকরুল ইসলাম, পিতা:আজিজ উদ্দিন, মাতা:ঝরনা বেগম, জেলা:সুনামগঞ্জ, থানা: ছাতক, খায়েরগাও আকুপুর বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয় পাওয়া গেছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments