ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড- ১৯) মহামারীর প্রাদূর্ভাব মোকাবেলায় খুলনা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ফুলতলা উপজেলায় ৭ দিনের কঠোর লকডাউনের মঙ্গলবার প্রথম দিনে ফুলতলা বাজারের আনুমানিক ৫ হাজার ব্যবসায়ীর মধ্যে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল দোকান উপজেলা প্রশাসন ও বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দের কঠোর তদারকিতে বন্ধ ছিলো। তবে পথচারীদের এখানে সেখানে মাস্ক ব্যতিত চলাফেরা করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার নতুনহাট এলাকায় একটি হোটেলে ১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাদিয়া আফরিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুর জানান, গত সোমবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনজিজা রানী (৭০) নামের এক করোনা রোগির মৃত্যু ঘটেছে। সে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাসিন্দা বলে জানা যায়। হাসপাতালের রিপোর্ট অনুসারে মঙ্গলবার ৩৯ জনের কোভিড- ১৯ টেস্ট করা হয় যার মধ্যে ২০ জনের পজেটিভ ফলাফল আসে। উল্লেখিত ২০ জনের মধ্যে ১৫ বাড়ি ফুলতলা উপজেলায় এবং বাকি ৫ জনের বাড়ি অভয়নগর উপজেলায়। এ পর্যন্ত ফুলতলা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল কালাম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদকের মাতা কাজী হাসিনা বেগম, শিল্পপতি মিজানুর রহমান মোড়ল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আমীন সমিতির সভাপতি তুষার কান্তি সরকারসহ আরও বেশ কয়েকজন। কোভিড- ১৯ আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলুসহ শতাধিক ব্যক্তি। সুধীজনের ধারনা কতিপয় ব্যক্তির ভারত যাতায়াতের কারণে অত্র উপজেলায় করোনা সংক্রামণের হার অতি দ্রুত বৃদ্ধি পেয়েছে ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments