ডেস্ক রিপোর্ট: দেশে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর সকাল ৮টা থেকে ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১,২২১ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ জন। এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।
মৃত্যুর তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ২ জন এবং নিশ্চিত হামে ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু ১,০১২ জন এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ১০২ জনের।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments