কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুকুল,নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রেজাউল করিম শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা জামাল সুজন প্রমূখ।
বক্তারা হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজালাল মুন্সীর অনিয়ম, দুর্নীতি,অর্থ আত্মসাৎ তুলে ধরেন। অনতিবিলম্বে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচী দিবেন। পরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো.শাহজালাল মুন্সি বলেন, একটি মহল ষড়যন্ত্রমূলক এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments