ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাচার হওয়া ভারতীয় কাপড় ও বিপুল পরিমাণ মালামাল সহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাটপাড়া গ্রামের মোঃ সোলেমান মিয়ার ছেলে মো. ফয়সাল হোসেন (২৯) ও কসবার আকছিনা গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২২)।
আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া উপজেলার তন্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় থ্রী-পিচ, জিন্স প্যান্ট, পুরুষ সানগ্লাস, লেডিস সানগ্লাস, বেবি সানগ্লাস, একটি স্কুটি এবং নগদ টাকা সহ দুই জন চোরাকারবারীকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে কুমিল্লা টু সিলেট হাইওয়ে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান চালিয়ে ভারতীয় ২৯৯ থ্রী পিচ, জিন্স প্যান্ট ২৮ পিচ, পুরুষ সানগ্লাস ৪ হাজার ৩০০ পিচ, লেডিস সানগ্লাস ৪ হাজার ৮০০ পিচ, বেবি সানগ্লাস ২ হাজার ৭১৮ পিচ, একটি টিভিএস ১২৫ সিসি স্কুটি, নগদ ৭০ হাজার টাকা জব্দ সহ দুই চোরকারবারীকে আটক করেন।
অভিযান নেতৃত্বে থাকা র্যাব-৯ এর উপ পরিদর্শক কিবরিয়া জানান, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করছেন বলে স্বীকার করেছেন ওই আটক দুই চোরাকারবারি। আটক চোরাকারবারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments