সৈয়দ মাহামুদ শাওন ( রাজশাহী) : আগামী ৯ ফেব্রুয়ারি রাজশাহীর তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজারে তানোর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হবে।
এ জনসভা সফল করার লক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তানোর উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জনসভার সার্বিক প্রস্তুতি, কর্মসূচি ও রাজনৈতিক প্রেক্ষাপট সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ড্যাব নেতা ডা. মিজানুর রহমান, পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মান্নান, বিএনপি নেতা তোফাজ্জুল ইসলাম তোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোত্তুজা, উপজেলা মহিলা দলের সভাপতি পলি বেগম, তানোর পৌর কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা সমশের ও নজরুল, তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক রনজু ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তানোরের জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং শেষ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments