সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হাবিবুর রহমান (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়। সে সরিসাবাড়ী পৌরসভার শিমলাপল্লী গ্রামের বাসিন্দা সোহরাব মিস্ত্রির ছেলে।
এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে পৌরসভার তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালি মাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
এবিষয়ে মন্দিরের সহ-সভাপতি রবি চন্দ্র বর্মন জানান, গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দুর্বৃত্তরা দুর্গাপূজার ৭ প্রতিমার মাথা ভেঙে ফেলে। ভোরে ঘটনাটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে হাবিবকে শনাক্ত ও আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত যুবকের বাড়ি মন্দির থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। কার প্ররোচনায় বা কার ইন্ধনে সে এমন ন্যাক্কারজনক কাজ করেছে সেটিও উদঘাটন জরুরি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককৃত যুবকের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং মন্দির কর্তৃপক্ষসহ স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments