ডেস্ক রিপোর্ট: নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বেনোনির উইলোমুর পার্কে এ’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারের মধ্যে দলীয় ২২ রানের মধ্যে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান বাংলাদেশের অধিনায়ক পেসার দিশা বিশ্বাস।
তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করে অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান দুই মিডল-অর্ডার ব্যাটার ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ড। ৭টি চারে ৫১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার। ৩৯ বলে ৩৫ রান করেন হেওয়ার্ড। শেষ দিকে এমি স্মিথের ১৬ ও অধিনায়ক রিস ম্যাককেনার ১২ রানে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
বল হাতে বাংলাাদেশের দিশা ২৫ রানে ও মারুফা ২৯ রানে ২টি করে উইকেট নেন। ২৭ রানে ১ উইকেট নেন রাবেয়া খান।
১৩১ রানের টার্গেটে প্রথম বলেই হোচট খায় বাংলাদেশ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন ওপেনার মিষ্টি সাহা। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রান তুলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার।
তবে ১১তম ওভারেই বিদায় নেন আফিয়া ও দিলারা। ২টি করে চার-ছক্কার ২২ বলে ২৪ রান করে আউট হন প্রত্যাশা। ৭টি চারে ৪২ বলে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেন দিলারা।
একই ওভারে দুই সেট ব্যাটার প্রত্যাশা ও দিলারা দলী ৭১ রানে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় জয় থেকে ৯ ওভারে ৬০ রান দূরে দাঁড়িয়ে বাংলাদেশ।
চতুর্থ উইকেটে দারুন এক জুটি গড়েন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলতে পাল্টা আক্রমন করেন এ জুটি। দ্রুত রান তুলে ম্যাচের লাগাম হাতে নিয়ে ১৮তম ওভারেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্বর্না-সুমাইয়া জুটি। ৩ উইকেটে ১৩২ রান তুলে ম্যাচ জিতে বাংলাদেশ।
২টি চার ও ১টি ছয়ে ১৮ বলে ২৩ রান করেন স্বর্না। ২৫ বল খেলে ৫টি চারে নিজের ৩১ রানের ইনিংসটি সাজান সুমাইয়া।
আগামী ১৬ জানুয়ারি শ্রীলংকা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে বাকী দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments