স্টাফ রিপোর্টার: সুন্দর বাংলাদেশ গড়তে আমরা দ্বিতীয় স্বাধীনতাকেই রক্ষা করবো,তৃতীয় স্বাধীনতার আর প্রয়োজন হবে না উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, সামনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি গড়ার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ গড়তে হবে। সুন্দর বাংলাদেশ গড়তে আমরা দ্বিতীয় স্বাধীনতাকেই রক্ষা করবো, তৃতীয় স্বাধীনতার আর প্রয়োজন হবে না।
আনোয়ারুজ্জামান বলেন, চাদাবাজি,দখলবাজি,লুটতরাজকারী যেই হউক না কেনো তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোন দুষ্কৃতকারীকে বিএনপি আশ্রয় দেয়া না। এ বিষয়ে আমরা সম্পূর্ণ রুপে জিরো টলারেন্স।
নিজের দলের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লোকদের চিহ্নিত করে প্রতিহত করার আহবান জানান তিনি।
আজ মঙ্গলবার বিকেলে তেজগাঁও থানার টিএন্ডটি মাঠের সামনে ছাত্রজনতার গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরে বাংলা নগর থানা বিএনপির উদ্দোগে এক বিক্ষোভ মিছিলের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান আনোয়ার এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি তেজগাঁও গ্রীন সুপার মার্কেটের সামনে থেকে শুরু করে ফার্মগেট, মনিপরী পাড়া হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে টিএন্ডটি মাঠের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য শাহ আলম,এল রহমান,শেরে বাংলা নগর থানা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, শাহজালাল সিকদার,থানা বিএনপির সদস্য রাশেদ কামাল,ছাত্র দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান,শেরে বাংলা নগর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম হীরা,থানা শ্রমিক দলের সদস্য সচিব জহির আলম,যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,
যুবদল নেতা বকুল হোসেন রকি, ৯৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমএ হালিম দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ শামীমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments