সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেল ৫টার দিকে পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায় অ্যাডভোকেট মো. সাইফুল্লাহর নামীয় জমির দক্ষিণ পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। ঘটনায় ফারুক হোসেন, রবিউল ইসলাম, উম্মে কুলসুম, নাসরিন ও ফাহিমসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দা, লোহার রড ও শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। এ সময় অ্যাডভোকেট সাইফুল্লাহর স্ত্রী সোনিয়া আফরিন ও তার বড় শ্যালিকা সাফিয়া খাতুন ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে সোনিয়া আফরিন গুরুতর জখম হন। তার হাতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সাফিয়া খাতুনও হামলায় আহত হন এবং তার পায়ে সাতটি সেলাই দেওয়া হয়েছে।
এছাড়া হামলা ঠেকাতে এগিয়ে আসা মইনুল ইসলাম ও মিজান নামে দুই ব্যক্তিকেও শাবল ও লোহার রড দিয়ে মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে। মিজানের স্ত্রী মমতাজকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় সোনিয়া আফরিনের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে একই জমি নিয়ে গত ২৬ এপ্রিল শক্তি প্রদর্শন, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে দ্রুত বিচার আদালত সাতক্ষীরায় মামলা করেন অ্যাডভোকেট মো. সাইফুল্লাহ। আদালতের নির্দেশে ৪ মে সাতক্ষীরা সদর থানায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত হয়। মামলাটির নম্বর ১৪।
এ ঘটনায় অ্যাডভোকেট মো. সাইফুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments