বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় তপন নামে এক কাট মিস্ত্রীর মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানাযায়, শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় তিন জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তপন নামে এক যুবক কে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা শঙ্কাজন হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন নন্দুয়ার ইউপি সদস্য টুপেন চন্দ্র রায়।
নিহত যুবক উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের রনজিৎ রায়ের ছেলে তপন রায় (২৪)।আহত ১ জনের বাড়ি একই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে শ্রী ফুল (২৫) তারা দুজনেই কাট শ্রমিকের কাজ করতেন।অন্যজন আব্দুল আলীম (২২) তিনি পাশ্ববর্তী হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। তবে অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments