রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ আজ ১৮ মার্চ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা,জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফ ও বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামের বাড়ির জামে মসজিদ ও আউয়ার বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনখানি, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও পবিত্র মক্কা শরীফে ওমরা হজ¦ব্রত পালণ করতে যাওয়া মরহুমের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা পবিত্র কাবা ঘরে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করবেন। প্রসঙ্গত,গণমানুষের নেতা সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন। সৈয়দ শহীদুল হক জামাল বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে “উন্নয়নের রূপকার” ও গরীব-দুঃখী মানুষসহ সকলের ‘ভাইজান’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments