মোঃ আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জে পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখল, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, হত্যাচেষ্টা এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. ইউনুস আলী (৪৮) নামের এক ভুক্তভোগী।
শুক্রবার (০৭ আগস্ট, ২০২৬) বোচাগঞ্জের সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটগাঁও গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে মো. ইউনুস আলী।
জবরদখল ও প্রাণনাশের হুমকি
লিখিত বক্তব্যে ভুক্তভোগী অভিযোগ করেন, বোচগঞ্জ উপজেলার আটাগাঁও মৌজার (জে.এল নং-৬৩) বিভিন্ন খতিয়ান ও দাগে অবস্থিত তাঁদের পৈতৃক ও স্বার্জিত সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ও দলীয় প্রভাব খাটিয়ে এলাকার একটি প্রভাবশালী মহল তাঁর জায়গা-জমি জবরদখল করে নেয় এবং তাঁকে বাজার থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, প্রতিপক্ষরা রেলঘুণ্টি ওয়াহিদের চাতালের গুদামে আটকে রেখে ইউনুস আলী, তাঁর স্ত্রী ও ছেলেকে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে রেজিস্ট্রি অফিসের মুহুরী (আকরাম মুহুরী)-কে ডেকে এনে ৫ থেকে ৭টি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর মধ্যস্থতায় উক্ত স্ট্যাম্প উদ্ধারের চেষ্টা করা হলে বিবাদীরা জমি দখল ছাড়া ও স্ট্যাম্প ফেরতের বিনিময়ে ৩০ লাখ টাকা দাবি করে।
ভুক্তভোগী ইউনুস আলী জানান, উক্ত ফাঁকা স্ট্যাম্প ফেরত চাইতে গেলে বিবাদীপক্ষ ১ থেকে ১৮ নম্বর আসামি একজোট হয়ে তাঁকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় থানার পরামর্শে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে একটি সিআর মামলা দায়ের করেছেন (যার কেস নং: সিআর ৩৩৭)। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউনুস আলী তাঁর পৈতৃক সম্পত্তি উদ্ধার, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপনের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসনসহ সুশীল সমাজের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments