জাকির হোসেন আজাদী: বতর্মান সময়ের একজন আলোচিত গীতিকারের নাম মো. হাবিবুল্লাহ। তিনি অসাধারণ অনবদ্য নান্দনিক অনেক গুলো বাংলা গান রচনা করে আমাদের সঙ্গীত ভূবনকে করেছেন সমৃদ্ধ। খ্যাতিমান সব সুরকারগণ তাঁর রচিত গানে সুরারোপ করেছেন। হালের জনপ্রিয় সব কণ্ঠশিল্পীরা তাঁর গানে কণ্ঠ দিয়ে চলেছেন। তাঁর সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলাপ হয়। সে সময় তিনি গান রচনা ও তাঁর সঙ্গীত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, কৈশোরে বেতারে যখন গান শুনতাম। ঘোষণায় যখন গীতিকারের নাম বলা হতো যেমন ড.আবু হেনা মোস্তফা কামাল, ড. মনিরুজ্জামান আবদুল লতিফ, কুটি মুনসুর, গাজী মাযহারুল আনোয়ার, মো. রফিকুজ্জামান, নজরুল ইসলাম বাবু। তখন আমি ধীরে ধীরে গান লেখার প্রতি অনুপ্রাণিত হতে থাকি"।
তিল তিল করে গড়ে ওঠা উদীয়মান একজন সংস্কৃতিমনা বিশিষ্ট গীতিকবি ও লেখক মো. হাবিবুল্লাহ ১৯৬৭ সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলার অন্তর্গত সুসং দুর্গাপুর উপজেলার দেশওয়ালী পাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সুসং দুর্গাপুর তখন প্রকৃতির নৈসর্গিক শোভায় সজ্জিত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলা ভুমি, সবুজে ঘেরা গারো পাহাড়ের কোল ঘেঁষে ঝর্ণার স্বচ্ছ জলধারা সোমেশ্বরী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে অবিরত।
সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি আর ধু ধু বালুচর দর্শকদের মন কেড়ে নেয়। দুর্গাপুরের উত্তরে সমতল ভুমির পরেই ভারত সীমান্ত মেঘালয় রাজ্য। দুর থেকে দেখা যায় উঁচু পাহাড় আর পাহাড়। এমন প্রাকৃতিক পরিবেশে মণ্ডিত সুসং দুর্গাপুরে শৈশব কৈশোর জীবনে বেড়ে উঠেন।
তিনি সুসং দুর্গাপুরের পুরানো ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল (এম.কে.সি.এম) উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাশ করেন। পরবর্তীতে সুসং ডিগ্রী কলেজে পড়াশুনা শেষ করেন। ছাত্র জীবনে তিনি ছিলেন সংস্কৃতিমনা, প্রকৃতি প্রেমিক। সাংস্কৃতিক কর্মকান্ড গান, নাটক,আবৃত্তি সবসময় তাঁকে আবেগ তাড়িত করতো।
আশির দশকে তিনি গান লিখে বেতার টেলিভিশনে পাঠাতেন। সেগুলো প্রচার হয়েছিল কীনা তাঁর জানা নেই সেই কৈশোরে লেখা পান্ডুলিপিও সংরক্ষণে নেই। সংস্কৃতিমনকে দাবিয়ে রাখা যায়না। সৃষ্টিকর্তা মানুষের ভিতরে লালিত প্রত্যাশা ও স্বপ্ন অপূর্ণ রাখেন না।
বর্তমানে তিনি একধারে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যভিনেতা, গীতিকার । বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন ম্যাগাজিন ও নাটকে বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন। অসংখ্য কমিডিয়ান স্ক্রীপট রচনা করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments