ডেস্ক রিপোর্ট: গর্ভপাতের অধিকারের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষ সমাবেশ করছে।
গর্ভপাত নিয়ে টেক্সাসে জারি করা একটি নতুন আইন পাশের পর আন্দোলন আরো বেশি জোরালো হয়েছে বলে ব্রিটিশভিত্তিক গনমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। আন্দোলনকারীদের দাবী আইনটি দ্বারা গর্ভপাতের অধিকারকে সীমিত করার একটি চক্রান্ত করা হচ্ছে।
খবরে আরো বলা হয়েছে, আগামী ডিসেম্বরে সুপ্রিম কোর্টে শুনানি শেষে বিখ্যাত রো বনাম ওয়েড বাতিল হওয়ার সঙ্কা দেখা যাচ্ছে। উল্লেখ্য, রো বনাম ওয়েড যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ন মামলা। যার ফলশ্রুতিতে পরবর্তীতে ১৯৭৩ সালে গর্ভপাতের অধিকারকে আইনত বৈধতা দেওয়া হয়।
এদিকে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্ট ভবনের সামনে জড়ো হতে চাইলে প্রায় দুই ডজন পাল্টা বিক্ষোভকারীদের দ্বারা সমাবেশ কিছুটা বাধাপ্রাপ্ত হয়।
আগামী ১ ডিসেম্বর মিসিসিপির ১৫ সপ্তাহ পর গর্ভপাতকে অবৈধ বলে জারি করা আইনের বিরুদ্ধে শুনানি শেষে রায় দেওয়া হবে। এই রায়কে ঘিরে বিভিন্ন মহলে গর্ভপাতের পক্ষে এবং বিপক্ষে নানা মত দেখা যাচ্ছে গোটা টেক্সাসজুড়ে।
গর্ভপাতকে অবৈধ বলে মনে করা সমর্থকরা বলছে, গর্ভপাত অমানবিক কাজ যার দ্বারা একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব গোটা আমেরিকায় গর্ভপাতের বিরুদ্ধে আইন জারি করা হোক।
পক্ষান্তরে গর্ভপাতের বৈধতা চাওয়া বিক্ষোভকারীরা মনে করে, তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে, গর্ভপাত তাদের অধিকার, সেখানে রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপ করা মানে সরকার তাদের অধিকার লঙ্ঘন করছে।
-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments