গত ২৪ ঘন্টায় হামে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশ : 23 May 2026
গত ২৪ ঘন্টায় হামে আরও ১৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত 

২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৪৯ হাজার ৩৮৯ জন। অদ্যাবধি হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৪৫ হাজার ১১ জন। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ১ জন এবং সন্দেহজনক হাম রোগে ১২ জন মারা যান। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮৬ এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪২৬ জন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

;