পঙ্গু হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ওই ভবনের সভাপতি ও সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী রফিকুল ইসলাম এবং ভবনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ।
আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। তাদের মধ্যে নাইস আহমেদের দুটি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভবনের সাধারণ সম্পাদক জানান, ফজরের নামাজের পর ভবনের ৫ তলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় আবাসন প্রকল্পে আতঙ্ক বিরাজ করছে। বাসিন্দাদের অভিযোগ, লিফটটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকে এবং সামান্য মেরামত করে সচল করে চালানো হচ্ছে। অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমীর চন্দ্র শীল বলেন, লিফটের বিষয়টি কয়েকবার গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে জানানো হলেও তারা কর্ণপাত করেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলী বলেন, মেরামতের অযোগ্য লিফটটি বারবার জানানোর পরও মেরামত করে চালানো হয়েছে। বাসিন্দারা জানান, প্রকল্পটিতে মোট আটটি ভবন রয়েছে, অধিকাংশ ভবনের লিফটের অবস্থাই ভালো নয় এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments