ডেস্ক রিপোর্ট: ড্যান্স থিয়েটার বিষয়ক মাস্টারক্লাস পরিচালনার জন্য “সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজ” - এ ভিজিটিং ফেলো হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর এবং সাংস্কৃতিক উদ্যোক্তা পূজা সেনগুপ্ত। আগামী ১২-১৩ অগাস্ট, ২০২৫, সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে এই মাস্টারক্লাসটি পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। ড্যান্স থিয়েটার নির্মাণে পূজা সেনগুপ্ত’র নিজস্ব নির্মাণ কৌশলের তত্ত্বীয় ও ব্যবহারিক প্রয়োগ বিষয়ক এই মাস্টারক্লাসে অংশ নিবেন
সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর ক্লাসের শিক্ষার্থিরা।
পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফী গুলোর মধ্যে ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন অন্যতম। নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা সেনগুপ্ত একজন গবেষক। পূজা বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন। ২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন, ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি এবং রাশিয়ায় Herzen স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তাঁর প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তাঁর
নৃত্য বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। এর মধ্য ২০১৪ ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উতসব, ২০১৭ দিল্লী ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো- ডুঙহুয়াং কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৮-২২ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জ, ২০১৯ প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে পূজা সেনগুপ্ত’র ভাষন, ২০২২ ম্যানিলাতে আইটিআই ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট উৎসব, দক্ষিণ কোরিয়া’র দেইগু কালারফুল ফেস্টিভ্যাল ২০২২, জাকার্তায় ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল ২০২২ এবং জাভার জনপ্রিয় বান্দুং আর্টস ফেস্টিভ্যাল ২০২২, ২০২৩ কিরাম আর্টস ফেস্টিভ্যালে অংশগ্রহণ উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স
কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন; সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরষ্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন; ২০২২ সালে হোচিমিন প্রযোজনা’র জন্য ভিয়েতনামের মহামান্য রাষ্ট্রপতি, পূজা সেনগুপ্তকে “ফ্রেন্ডশীপ মেডেল” প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments