গেজেট ও শ্রম আইন বাস্তবায়নে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসলে
স্টাফ রিপোর্টার: হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ ৮ ঘন্টা কর্মদিবস কার্যকর এবং সম্পাদিত চুক্তি বাস্তবায়নে সরকার বা মালিক পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসলে ১৪ জানুয়ারি ২০২৬ দেশব্যাপী কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মবিরতি সফল করার লক্ষ্যে পূর্বঘোিষত কর্মসূচি অনুযায়ী আজ ২৮ ডিসেম্বর এক বিক্ষোভ সমাবেশে এ আহবান জানান সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। পরিষদের আহবায়ক আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামরুল হাসান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৪ জানুয়ারী কর্মবিরতির আলটিমেটাম দিয়ে গত ১৮ ডিসেম্বর ২০২৫ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর কলকারখানা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শকের সভাপতিত্বে মালিক, শ্রমিক এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সরকার ঘোষিত গেজেট এবং শ্রম আইন বাস্তবায়ন কলকারখানা দপ্তরের নিজস্ব দায়িত্ব হিসেবে সভায় উল্লেখ করে সংগ্রাম পরিষদের দাবি যৌক্তিকভাবে আমলে নিয়ে চলতি সপ্তাহে দপ্তর থেকে তা বাস্তবায়নের লিখিত সিদ্ধান্ত অবগত করার কথা রয়েছে। এই লিখিত সিদ্ধান্তে কার্যকর এবং সুনির্দিষ্ট পদক্ষেপ উল্লেখ না থাকলে কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন। নেতৃবৃন্দ মালিকদের সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ সচেতন থেকে কর্মবিরতির কর্মসূচির প্রেক্ষিতে সোচ্চার থাকার আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments