ডেস্ক রিপোর্ট: ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” স্লোগান প্রদর্শণের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী আজ এক বার্তায় গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
শনিবার ২৬ অক্টোবর সকাল প্রায় ৯ ঘটিকায় ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখাটি ভেসে উঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। উক্ত ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিষয়টি জানার পর উক্ত ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। উল্লেখ্য যে, চুক্তিপত্র নং-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ তারিখ: ০২-০৮-২০২১ খ্রি. অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিন কমলাপুর রোড, মতিঝিল ঢাকা কর্তৃক নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০ এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডনগুলো স্থাপন করা হয়েছিল।
এ ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহবায়ক করে ০৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে ০২ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সময় উক্ত স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলী করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ০৫:৫৬ থেকে ০৫:৫৮ ঘটিকার মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে ০৩ (তিন) জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ সুপার ঢাকা’কে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একইসাথে ঘটনাটি অন্তর্ঘাতমূলক কিনা তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments