সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ উৎপাদনে যেতে না যেতেই ফের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানায়। ফলে রোববার (২৭ মার্চ) সকাল ৭টা থেকে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত এ কারখানায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের শেষদিকে টানা দু’মাস কারখানার উৎপাদন বন্ধ করে ওভারহোলিং করা হয়। যার পেছনে ব্যয় হয় দুইশ কোটি টাকা।
২৭ মার্চ (রবিবার) বিকেলে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে যুগবার্তাকে বলেন, কারখানার একটি বয়লার মেরামতের জন্য পূর্বঘোষণা অনুযায়ী উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। মেরামত শেষে উৎপাদনে যেতে ২০ থেকো ২২ দিন সময় লাগতে পারে। যথেষ্ট সার মজুত থাকায় এ সময়ে কোনো সঙ্কট দেখা দেবে না বলেও তিনি জানান।
তবে স্থানীয়রা অভিযোগ করেন, কারখানার অসাধু কর্মকর্তা, সিবিএ ও স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশে শক্তিশালী সিন্ডিকেট ওভারহোলিংয়ের নামে সিংহভাগ অর্থ ভুয়া বিল-ভাউচারে লোপাট করে। নামেমাত্র কিছু বৈদেশিক যন্ত্রপাতি ক্রয় করে বাকি কারখানার পুরাতন যন্ত্রাংশ ঘষামাজা এবং কয়েকজন বিদেশি প্রকৌশলী আনলেও অধিকাংশ নিজস্ব জনবল দিয়ে ওভারহোলিং শেষ করেন। ওভারহোলিং শেষে কারখানা পুরোদমে উৎপাদনে গেলেও ফের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments