পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, পাবনার জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির পাবনার জেলার সিনিয়র সহ-সভাপতি প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম ও সদস্য সচিব হয়েছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: প্রিন্স ইসলাম বাপ্পী।
গত ২৮ আগস্ট বৃহস্পতিবার পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে পাবনার জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং পাবনা জেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের উপস্থিতিতে ১৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর পাবনা জেলা শাখার সভাপতি প্রকৌ: মোঃ রকিবুল হাসান।
উল্লেখ্য যে, ৩০ আগস্ট শনিবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌ: মোঃ ইমাদ উদ্দীন এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন করেন।
সাম্প্রতিককালে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেশে চলমান আন্দোলনে ডিপ্লোমা প্রকৌশলীদের নেতৃত্ব দিচ্ছেন এই সংগ্রাম পরিষদ। তারা ০৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments