স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ৩য় জার্নাল প্রকাশিত হয়েছে। শনিবার বিকেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যলয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের তৃতীয় জানাল প্রকাশ করেন।
এসময় অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, যাদের কোন বিষয়ে কমিটমেন্ট থাকেন, তারাই নেতা হয়। তারাই কিছু করে দেখানো চেষ্টা করেন। সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের জার্নাল নিয়মিত প্রকাশ করার মাধ্যমেই তাদের কমিটমেন্ট রেখেছেন। তরুণ বয়সে মানুষকে সেবা দিতে চাওয়ার প্রবণতা নেতৃত্ব দেবার আরেকটি গুণ।
তরুণ চক্ষু চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণদের মনে রাখতে হবে একদিনে সব কিছু করা সম্ভব নয়। যেটি আজ হয়নি, সেটিও হবে। যাদের ডিগ্রি হয়নি তাদেরও একদিন ডিগ্রী হবে। একজন মেডিক্যাল অফিসার হয়েই যেন না ভাবেন, কেন তার গাড়ি নেই । একটি গাড়ি যার আছে, তার গাড়িটি করতে সময় লেগেছে বিশ বছর। সুতরাং পরিশ্রম করতে হবে। মাথা ব্যথার জন্য সিটি স্ক্যান না করে রিফ্রাকশন করলেই হবে। সিটি স্ক্যান করলে কিছু টাকা পাওয়া যায়, এই মানসিকতা পরিহার করতে হবে। অর্থাৎ সততার সাথে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন দীপ আই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারমান অধ্যাপক ডা. মোঃ শওকত কবির, ঢাকা মেডিক্যাল কলেজের চক্ষু বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডা. চন্দ্রশেখর মজুমদার, ইস্পাহানি ইসলামীয়া আই ইনিস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (শিক্ষা) ডা. সারোয়ার আলম ও এসএফএমইএস এন্ড টিআই এর পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওএসবির মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী, রংপুর ওএসবির সাধারণ সম্পাদক ডা. মোখলেসুর রহমানম ও চট্টগ্রাম ওএসবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা.তনজুয়া তানজিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব ইয়ং অফথালমোলজিস্ট অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. এবিএম ইয়াসিন উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মোঃ শাহাজান সিরাজ।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
সব মন্তব্য
No Comments