ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ তরিকত ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কাউন্সিল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শহরের ব্রাহ্মণবাড়িয়াা জেলা ইসলামিক সেন্টারে তরিকত ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আল্লামা শাহ্ সূফী ছৈয়দ জাফরুল কুদ্দুছ গালেবের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা: খাজা বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী প্রমূখ। কাউন্সিলে বাংলাদেশ তরিকত ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, পীর মাশায়েখ, উলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বাংলাদেশ তরীকত ফেডারেশন’র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী সভাপতি পদে সৈয়দ জাফরুল কুদ্দুছ গালেব ও সাধারণ সম্পাদক পদে মাওলানা কামরুজ্জামান বুলবুলীর নাম ঘোষনা করেন।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments