সৈয়দ রাসেল আহমদ, সিলেট : বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন বিভিন্ন দাবিতে ডাকা পরিবহন শ্রমিকদের সকাল সন্ধ্যা ধর্মঘট শান্তিপূর্ণ চলছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিবহন সংশ্লিষ্ট অন্তত ৫টি সংগঠন মিলে এই ধর্মঘটের ডাক দিয়েছে। সিলেট বিভাগের ৪টি জেলায় আলাদা আলাদাভাবে ধর্মঘট পালন করা হচ্ছে।
শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, সিলেটে গতকাল কোনো ধর্মঘট ছিল না। কিন্তু মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সকাল থেকে স্থানীয়ভাবে ডাকা ধর্মঘট শুরু হয়েছে। আর ধর্মঘট আহ্বান করে মালিক শ্রমিক নেতারা রাস্তায় অবস্থান নিয়েছেন। এ কারণে দূরপাল্লার কোনো যানবাহন সিলেট শহরে ঢুকছে না। তবে, জেলার ভেতরে আন্তঃউপজেলার গাড়ি চলাচল রয়েছে।
তিনি জানান, পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ সকাল থেকে সিলেট জেলায় ধর্মঘট শুরু হয়েছে। আর ধর্মঘট পালন করতে পরিবহন শ্রমিক নেতারা রাস্তায় নামবেন। ধর্মঘট সফল করতে যা যা করা প্রয়োজন সবই করা হবে।সিলেটে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধসহ ৩ দফা দাবিতে ধর্মঘট সবার আগে ঘোষণা করে জেলা পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায়ই তারা ধর্মঘটের ঘোষণা দেন। এরপর ধর্মঘট আহ্বান করে শ্রমিক ঐক্য পরিষদ। ফলে ধর্মঘটে অংশ নিচ্ছে পরিবহন সংশ্লিষ্ট সব সংগঠনের নেতাকর্মীরা।মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে মালিক শ্রমিকদের ডাকে গতকাল সকাল থেকে ধর্মঘট শুরু হয়। এ কারণে ওই ৩ জেলায় সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।তবে, ট্রেন ও নৌপথে মানুষজন আসছেন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments