বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন

প্রকাশ : 23 Sep 2026
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসূল রাখি এবং বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ হাসান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।


নতুন অপারেশন থিয়েটার চালুর ফলে বোচাগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা ও সাধারণ রোগীদের জন্য অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এতে রোগীদের উন্নত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জটিল রোগীদের দ্রুত চিকিৎসার সুযোগ সৃষ্টি হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;