বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে মর্মে রায় দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাসান ওয়ালী এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ বলেন, "দীর্ঘদিন ধরেই সরকারের অযৌক্তিক ট্যাক্স আরোপের বিরুদ্ধে আন্দোলন করে আসছে ছাত্র ইউনিয়নসহ সাধারণ শিক্ষার্থীরা৷ 'নো ভ্যাট অন এডুকেশন' মুভমেন্টের মাধ্যমে প্রথম এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছিলো ছাত্র জনতা৷ আপিল বিভাগের রায়ের মাধ্যমে নতুন করে এই ট্যাক্স আরোপ হলো। এই ট্যক্সের প্রতিটি টাকা সাধারণ শিক্ষার্থীদের পকেট থেকেই নেবে বিশ্ববিদ্যালয়গুলো। যা শিক্ষাকে পণ্যে রূপান্তরের চূড়ান্ত ধাপ।"
নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, "অনতিবিলম্বে এই ট্যাক্স প্রত্যাহার না করলে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে। যার ফল সরকারের জন্য সুখকর হবে না।"
প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে ভ্যাট আরোপের চেষ্টা করে সরকার, পরবর্তীতে ২০১৫ সালে ১০ শতাংশ ভ্যাট এবং ২০২০ সালে ১৫ শতাংশ ট্যাক্স আরোপের প্রস্তাব বাজেটে পাশ হলেও "নো ভ্যাট অন এডুকেশন" এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং হাইকোর্টে রিটের কারণে ভ্যাট/ট্যাক্স প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার।
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
সব মন্তব্য
No Comments