দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত মামলার জের ধরে আপন চাচী মাহফুজা (৫৫) কে কুপিয়ে হত্যা করেছে দেবরের ছেলে আলিম (২২)। উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা একই এলাকার নাজির উদ্দিন বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিয়ে রোববার বিকেল ৪টার দিকে বশির উদ্দিন বিশ্বাসের ছেলে আলিম বাড়ি ফিরে মামলার বাদী আপন চাচী মাহফুজা কে মামলা তুলে নিতে গালমন্দ করে। মাহফুজা গালমন্দের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আলিম কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এসময় মাহফুজা মাটিতে লুটিয়ে পড়লে তার স্বামী নাজির উদ্দিন বিশ্বাস ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তার মৃত্যু হয়।
হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, জমি সংক্রান্ত বিরোধে আপন চাচীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments