কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুর রহমান (অব:)বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য সারা দেশে জনগনের আস্থাভাজন ক্লিন ইমেজের যোগ্য প্রার্থী চাচ্ছেন। এজন্য জনমত তৈরী করে প্রধানমন্ত্রীকে এ কাজে সহযোগিতা করাই এখন জনগনের কাজ। সঠিক তথ্য জানার জন্য তাঁর ‘রাডারস্টেশন’ খোলা আছে। জনগন যাকে চাইবে, তাকেই এবার আওয়ামী লীগ মনোনয়ন দেবে। মনোনয়নের জন্য জনগনের পছন্দ-অপছন্দের উপর গভীর পর্যবেক্ষণ রাখছেন প্রধানমন্ত্রী। গতকাল রাতে পটুয়াখালী- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুর রহমান (অব:) কলাপাড়া পৌর শহরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, জনগনের শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এবং মর্যাদার জন্য সুস্থ রাজনীতির চর্চা একান্ত দরকার। এজন্য সকল চাপের উর্ধে উঠে প্রয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় আর একবার সংগ্রাম করতে হবে। সুস্থ রাজনীতির জন্য সৎ , অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য ক্লিন ইমেইজের নেতৃত্ব প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন এবং এজন্য জনগনকেই তাদের চাওয়ার স্বপক্ষে জোড়ালো আওয়াজ তুলতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর পক্ষে ভালো ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া সহজ হবে। ক্লিন ইমেজের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে জনগন ও মিডিয়ার সকলকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
এ মতবিনিময় সভায় কলাপাড়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments