চট্টগ্রাম অফিস: চন্দনাইশ উপজেলা কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সাথে চন্দনাইশ প্রেসক্লাব (১৯৮৪) এর নেতৃবৃন্দের গত সোমবার (০৪ই মে) দুপুরে উপজেলা সরকারি কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, হাজী শহীদুল ইসলাম, মীর খালেদ মাহমুদ বাবর , নয়ন দাশ, কলামিস্ট মোহাম্মদ ইমাদ উদ্দীন প্রমুখ। মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরে বলেন, ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ । এক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া বে-দখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments