উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে একে অপরকে হেয় করতে ফেইজবুক ও ম্যাসেঞ্জার গ্রুপে অডিও ক্লিপ ভাইরাল করার মিশনে ব্যস্ত একটি চক্র। গত কয়েকদিন যাবত বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কামালকে নিয়ে কথোপকথনের একটি পুরাতন অডিও ক্লিপ ভাইরাল হয়। এব্যাপারে মিজানুর রহমান কামাল ২৪ মার্চ উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী সূত্রে জানা যায় আগামী ২ এপ্রিল ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল করার দিন ধার্য হয়। এই কাউন্সিলকে ঘিরে তাকে হেয় প্রতিপন্ন করতে ২৩ মার্চ এমডি খালিদুর রহমান নামে একটি ফেইজবুক আইডি থেকে অডিও ক্লিপ প্রকাশ করে। এ অডিও ক্লিপে যে বিষয়টি উলেøখ করা হয়েছে তা আজ থেকে ৪/৫ বছর পূর্বের একটি মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত বিষয়। যাহা সম্পূর্ণ ভয়েজ রেকর্ডীং এডিটিং করে প্রকাশ করা হয়েছে বলে জানান মিজানুর রহমান কামাল।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments