দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তারাগুনিয়া-মথুরাপুর সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধু মর্জিনা খাতুন সকালে নিজ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বাড়ি ফিরতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মর্জিনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতরভাবে আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু মর্জিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এদিকে বেপরোয়া গতির মোটরসাইকেল চালক আলিফ হোসেন (২০) উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে এবং দুর্ঘটনার পর সে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন নামে এক গৃহবধু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments