বুলবুল আহমেদ, নাটোর: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ৭ মাসে দেশে কোন সংস্কারই হয়নি। বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। কেননা বাংলাদেশের ছাত্র জনতা ৫ যে বিস্ফোরণ তৈরি করেছিল তাতে শেখ হাসিনাকে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করতে হয়েছে। আমি আপনাদের ( অন্তর্বর্তী সরকার) প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে রয়েছে। গত ২০ বছর তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আপনারা নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না।
সোমবার(১৭ মার্চ) বিকেলে নাটোরের খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে পুলিশ-প্রশাসন ঠিক মত পরিচালিত হচ্ছে না। কারণটা তারাও জানে না। আজ দেশে কোনও ইনভেস্টমেন্ট নাই, বড় বড় শিল্প প্রতিষ্ঠান মুখ থুবরে পড়েছে। কোনও জবাবদিহিতা নাই, কারণ দেশে নির্বাচিত সরকার নাই। আমরা আগেও বলেছি এখনো বলছি, যতো দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
দুলু আরও বলেন, জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। ৩১ দফার আলোকে রাষ্ট্র সংস্কার হলেই কেবলমাত্র বাংলাদেশের সমৃদ্ধি আশা করা যাবে।
খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments